|
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে আহত যুবক
নতুন সময় প্রতিনিধি
|
![]() হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে আহত যুবক বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত মোহাম্মদ হোসেন বাস স্ট্যান্ড এলাকার একটি ভবনের তিন তলার ছাদে উঠে টিন খোলার কাজ করছিলেন। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে আসেন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সাথে সাথে তিনি তিন তলার ছাদ থেকে নিচে পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
