ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ঔষধ অনুদান প্রদান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 April, 2026, 5:54 PM

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ঔষধ অনুদান প্রদান

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ঔষধ অনুদান প্রদান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(৮)এপ্রিল বুধবার মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আজহারুল ইসলাম মান্নান মহোদয়ের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রয়োজনীয় ঔষধ সামগ্রী অনুদান হিসেবে প্রদান করা হয়।হামের উপসর্গ নিয়ে আসা বাচ্চাদের প্রাথমিক ঔষধ প্যারাসিটামল সিরাপ এন্টিবায়োটিক সিরাপ এবং হিস্টাসিন সিরাপ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সুমাইয়া ইয়াকুব, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো হয় এবং পরবর্তীতে হাসপাতালের সার্বিক কার্যক্রম, বর্তমান সেবার মান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এই লক্ষ্যে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও আধুনিক করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

বিশেষ করে জরুরি বিভাগে সেবার গতি বৃদ্ধি, রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বজায় রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি রোগীদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, জনবল বৃদ্ধি এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।

উপস্থিত অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সহজে, দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা পাবে।

অনুষ্ঠান শেষে অনুদানকৃত ঔষধ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status