|
‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন দীপিকা, দিলেন কড়া জবাব
নতুন সময় ডেস্ক
|
![]() ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন দীপিকা, দিলেন কড়া জবাব একটি পোস্টে দাবি করা হয়, সিনেমার সাফল্যের সময়েও তিনি নাকি ইচ্ছাকৃতভাবে নীরব থেকেছেন। এর জবাবে দীপিকা লেখেন, ‘আমি তো অনেক আগেই ছবিটা দেখে ফেলেছি—তোমাদের সবার আগেই। এখন বলো, আসলে কে হাসির পাত্র?’ তার এমন মন্তব্যের পর সিনেমা বোদ্ধারা বলছেন, দীপিকার এই সংক্ষিপ্ত-তীক্ষ্ণ মন্তব্যেই কার্যত সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে। এর আগে, ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব মুক্তির সময় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে প্রশংসা করেছিলেন দীপিকা। তবে এবার তিনি প্রকাশ্যে কিছু না বললেও ব্যক্তিগতভাবে স্বামীকে সমর্থন করছেন বলেই ঘনিষ্ঠ মহলের দাবি। সিনেমা মুক্তির পর একাধিকবার দু’জনকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে। উল্লেখ্য, রণবীর সিং অভিনীত এই স্পাই-অ্যাকশন থ্রিলার ইতোমধ্যেই হাজার কোটির ক্লাবে ঢুকে রেকর্ড ভাঙার পথে। আর সেই সাফল্যের মাঝেই ব্যক্তিগত জীবন ও সোশ্যাল মিডিয়ার ভারসাম্য কীভাবে বজায় রাখতে হয়—তারই এক ঝলক দেখালেন দীপিকা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
