|
চিলমারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() চিলমারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বুধবার (০৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে আউশ ধানের উচ্চফলনশীল বীজ ও তিলের বীজের পাশাপাশি ডিএপি (DAP) ও এমওপি (MOP) সার বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কনক চন্দ্র রায়। এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং অধিক ফলন নিশ্চিত করাই মূল লক্ষ্য। এতে করে কৃষকরা আগাম মৌসুমে চাষাবাদে উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
