|
কুড়িগ্রাম শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুড়িগ্রাম শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ ৮ এপ্রিল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ প্রমূখ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা সুলতানা মিলুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্রিড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে জয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক। পুরুস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
