|
এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আগামীকালই হতে পারে সেই রাত: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
|
![]() এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আগামীকালই হতে পারে সেই রাত: ট্রাম্প সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মূলত ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত একটি বিশেষ অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতে ট্রাম্প মার্কিন সেনাদের উদ্ধার অভিযানকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমাদের সাহসী যোদ্ধাদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনতে আমি মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।’ এই সফল অভিযানে মোট ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়েছে বলে তিনি তথ্য নিশ্চিত করেন। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’। ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো দেশটিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তার ভাষায়, ‘এক রাতেই পুরো দেশটিকে (ইরান) নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। আর আগামীকাল রাতেই সেটা হতে পারে।’ সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। বিশেষ করে ‘আগামীকাল রাত’ শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি একটি প্রচ্ছন্ন আলটিমেটাম দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই অভিযানের বিষয়ে পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে পরবর্তী কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
