|
‘আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে’
নতুন সময় ডেস্ক
|
![]() ‘আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে’ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতেই একটি সভ্যতা (ইরান) সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।” আলজাজিরার এক প্রতিবেদনে ট্রাম্প এমন পরিস্থিতি চান না জানিয়ে বলেন, ‘সম্ভবত সেটাই ঘটতে যাচ্ছে। ’ একই সঙ্গে ইরানে সম্পূর্ণ এবং সামগ্রিক শাসনের পরিবর্তন (রেজিম চেঞ্জ) ঘটেছে দাবি করে তিনি বলেন, ‘যদি নেতৃত্ব আরও বুদ্ধিমান ও কম উগ্র হয়, তাহলে সেখানে কিছু ভালো পরিবর্তন ঘটতে পারে।’ ট্রাম্প আরও বলেন, ‘কে জানে? আমরা আজ রাতেই জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে।’ ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অধ্যায় অবশেষে শেষ হতে পারে। ’ শেষে তিনি ইরানের জনগণের মঙ্গল কামনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
