|
কুড়িগ্রামের রৌমারীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
|
কুড়িগ্রামের রৌমারীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মৃত ইয়াকুব আলী শেরপুর জেলার নকলা উপজেলার ধানসিঁড়ি- মাদারপুর গ্রামের বাসিন্দা। প্রায় ২০-২২ বছর আগে তিনি কুড়িগ্রামের নয়ারহাট ইউনিয়নের ফেইসকের চর গ্রামের মোছাঃ লাকি বেগমকে বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে পুকুরে হাঁস ছাড়তে গিয়ে বাড়ির পুত্রবধূ মোছাঃ রোকসানা খাতুন পুকুর পাড়ে একজনকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা এসে মরদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে রৌমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী মোছাঃ লাকি বেগমসহ স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা জানান, ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির ও রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তারা জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
