ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধ সংঘর্ষে বৃদ্ধ নিহত,আহত ৩০
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Tuesday, 7 April, 2026, 7:44 PM

মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধ সংঘর্ষে বৃদ্ধ নিহত,আহত ৩০

মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধ সংঘর্ষে বৃদ্ধ নিহত,আহত ৩০

হবিগঞ্জের মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধ নিষ্পত্তি   চলাকালে  দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মোহাম্মদ আলী নামে ওই বৃদ্ধ  নিহত হন।  আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছ।
স্থানীয় লোকজন ও পুলিশ জানা যায়, বুল্লা গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে  বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে  উত্তেজনা দেখা দেয় এবং  উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ব্রাহ্মণবাড়িয়া প্রেরণ করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মোহাম্মদ আলীর মারা যায় । মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা মোহাম্মদ আলীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এখন পর্যন্ত মামলা হয়নি। তবে খুনের ঘটনা জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর  রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status