ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গাছা খাল খনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন গাজীপুরের জেলা প্রশাসক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 April, 2026, 7:38 PM

গাছা খাল খনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন গাজীপুরের জেলা প্রশাসক

গাছা খাল খনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন গাজীপুরের জেলা প্রশাসক

বাংলাদেশ সরকারের অগ্রাধিকারমূলক গুরুত্বপূর্ণ প্রকল্প গাছা খাল খনন–এর অগ্রগতি পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। মঙ্গলবার (৭ এপ্রিল) ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল সাড়ে ১০টার দিকে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গাজীপুরের নির্বাহী প্রকৌশলী, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরেজমিনে জেলা প্রশাসক দেখতে পান যে খাল খননকাজ শুরু হলেও অগ্রগতি প্রত্যাশার তুলনায় ধীর। এ সময় তিনি কাজের গতি আরও বাড়ানোর নির্দেশ প্রদান করেন। খননকৃত মাটির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি বিশেষ নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, “গাছা খাল খনন প্রকল্পটি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থাকে গতিশীল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে।”

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হবে ও জনদুর্ভোগ কমবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status