ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাকৃবিতে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে মশাল র‍্যালি অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 April, 2026, 7:36 PM

বাকৃবিতে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে মশাল র‍্যালি অনুষ্ঠিত

বাকৃবিতে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে মশাল র‍্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে অলিম্পিক মশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে হেলিপ্যাড থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.মো.শহীদুল হক,পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, মাৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আসাদুল হক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন,
"আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন পর্যায়ে অত্যন্ত চমৎকার এবং শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে। আমি বিশ্বাস করি, আগামী দুই দিনের এই কার্যক্রম আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই গৌরবকে আরও সুসংহত করবে।"


তিনি আরও বলেন,"যারা ফুটবল, ক্রিকেট বা দৌড়ের মতো বিভিন্ন ইভেন্টে অসাধারণ ও অনন্য নৈপুণ্য প্রদর্শন করবেন, তাদের সেই রেকর্ডগুলো যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন।আমি ক্রীড়া প্রশিক্ষণ বিভাগকে অনুরোধ করব যেন তারা কোনো কার্যকর উপায়ে এই রেকর্ডগুলো আর্কাইভ করার ব্যবস্থা করে । এই বিশেষ আয়োজন উপলক্ষ্যে আগামী দুই দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস বন্ধ থাকবে । তবে যেসব ফাইনাল পরীক্ষা ইতিমধ্যে নির্ধারিত হয়ে আছে, সেগুলো যথারীতি চলবে। "

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status