ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কলাপাড়া জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
তুষার হাওলাদার,কলাপাড়া
প্রকাশ: Tuesday, 7 April, 2026, 7:34 PM

কলাপাড়া জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

কলাপাড়া জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ ও ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিতে পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। "জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী" প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের দরবার হলে আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সভায় বিভিন্ন ইউনিয়নের শত শত জেলেরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষন নিশ্চিতে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status