|
কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন বিপাশা
নতুন সময় ডেস্ক
|
![]() কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন বিপাশা বিপাশা জানান, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার নির্মাতা তানিম নূর নিজেই তাকে ফোন করে একটি চরিত্রের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভির পডকাস্টে বিপাশা হায়াত বলেন, “যতটুকু শুনেছি, ‘বনলতা এক্সপ্রেস’ খুবই ভালো হয়েছে। সিনেমাটি এখনও দেখিনি। তবে আমি সবসময় এমন কাজ করতে চাই যেখানে আমি শারীরিকভাবে পরিশ্রম করতে পারি। সেখানে আমার সেই পরিশ্রমের সুযোগ কম থাকায় আমি কাজটি গ্রহণ করি নি।’ সিনেমায় অভিনয় না করার কারণ হিসেবে তিনি আরও বলেন, ‘আমি শুধু সেই ধরনের কাজের অপেক্ষায় আছি যেখানে শারীরিক ও মানসিকভাবে দুটো দিকেই ঘাম ঝরানোর সুযোগ থাকবে।’তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দেশে সাফল্য পাওয়ার পর এখন আন্তর্জাতিক মঞ্চেও মুক্তি পেয়েছে। ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য সিনেমাটি দেখানো হচ্ছে। এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
