|
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মৃত্যুর প্রহর গুণছেন সাংবাদিক সাজ্জাদ
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মৃত্যুর প্রহর গুণছেন সাংবাদিক সাজ্জাদ তিন ছেলে মেয়ে আর স্ত্রীকে নিয়ে তার ছোট্ট সংসার। ছেলে মেয়েরা এখনো লেখা পড়া করছে। বড় দুই ভাই প্রতিথযশা মফস্বল সাংবাদিক। তাদের লেখালেখিতে সহযোগিতা করতে গিয়েই সাংবাদিকতা শুরু করেন তিনি। পড়াশোনার পাঠ চুকিয়ে এনজিওর চাকুরিতে যোগদান করলেও ভাল লাগেনি সেই চাকুরী। স্বাধীন পেশা সাংবাদিকতা করার প্রবল ইচ্ছা আর লেখালেখি করার আগ্রহে যোগ দেন এই পেশায়। পরিশ্রম আর নির্ভিকতার কারণে অল্প দিনেই তিনি জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেন। দেশের বিখ্যাত গণমাধমে কাজ করেছেন তিনি। বর্তমানে দৈনিক ইত্তেফাক এবং এনটিভিতে কর্মরত রয়েছেন। সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান ৪ বছর আগে হঠাৎ শারীরীকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি । এরপর থেকে নানা পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার তার দুটি কিডনীই বিকল বলে ঘোষণা করেন। তাঁর বেঁচে থাকার মাত্র দুটি উপায় রয়েছে এখন । তার একটি ডায়ালাইসিস অন্যটি কিডনী ট্রান্সপ্লান্ট। তিনি এখন ডায়ালাইসিস করে জীবিত রয়েছেন। সপ্তাহে ৩ দিন তাঁকে ডায়ালাইসিস করতে হয়। এর জন্য প্রতিসপ্তাহে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়। অন্যদিকে কিডনী ট্রান্সপ্লান্ট করলে যেতে হবে বিদেশে । এরজন্য প্রয়োজন প্রায় ৬০ লাখ টাকা। তিনি আরও জানান তাঁর স্থাবর অস্থাবর কোন সম্পদ নেই । আছে শুধু একটা বাড়ি। তিন সন্তানের লেখাপড়ার খরচ আর পরিবারের খরচ চালিয়ে নিজের চিকিৎসার খরচ জোগাতে পারছেন না তিনি। ডাক্তারের নির্দেশনায় সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করার কথা থাকলেও অর্থের অভাবে ২ দিন করতে হচ্ছে। এমতাবস্থায় চিকিৎসায় মহাসংকটে রয়েছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
