ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
ভৈরবে খেলার মাঠ দখল নিয়ে টর্চ জ্বেলে সংঘর্ষ, আহত ৩০
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 April, 2026, 10:48 AM

ভৈরবে খেলার মাঠ দখল নিয়ে টর্চ জ্বেলে সংঘর্ষ, আহত ৩০

ভৈরবে খেলার মাঠ দখল নিয়ে টর্চ জ্বেলে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে দুইপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া ২০টির বেশি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার বিকেলে ভৈরব শহরের ঘোড়াকান্দা এলাকার বালুর মাঠে স্থানীয় মোল্লাবাড়ি ও পলাশ সিনেমার মোড় এলাকার যুবকরা একপাশে ফুটবল খেলা ও অপর পাশে ক্রিকেট খেলছিল। খেলাকে কেন্দ্র করে এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রথম দফায় প্রায় দুই ঘণ্টা চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ।

পরে আবারো রাত ৮টায় দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে মাঠে নামে দুই পক্ষ। এসময় অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে চলে সংঘর্ষ। এসময় একটি মসজিদ ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, খেলার মাঠকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরো জানান, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status