ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
ফুলবাড়ীতে বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ লিটার পেট্রোল জব্দ
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
প্রকাশ: Sunday, 5 April, 2026, 9:00 PM

ফুলবাড়ীতে বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ লিটার পেট্রোল জব্দ

ফুলবাড়ীতে বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ লিটার পেট্রোল জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫০ লিটারের বেশি পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টারের বাড়ি থেকে মজুত রাখা পেট্রোল উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটের প্রেক্ষাপটে বিষয়টি তাদের নজরে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার বলেন, উদ্ধার করা পেট্রোল জব্দ করে স্থানীয় দুটি পাম্পে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় মানবিক বিবেচনায় আবুল হোসেন মাস্টারকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status