ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
বাগমারার বৈলসিংহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্লা আলতাফ হোসাইনের ইন্তেকাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 April, 2026, 12:21 PM

বাগমারার বৈলসিংহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্লা আলতাফ হোসাইনের ইন্তেকাল

বাগমারার বৈলসিংহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্লা আলতাফ হোসাইনের ইন্তেকাল

রাজশাহীর বাগমারা উপজেলার বৈলসিংহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্লা এম. আলতাফ হোসাইন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার  হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাগমারা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম মোল্লা এম. আলতাফ হোসাইন দীর্ঘদিন ধরে বৈলসিংহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার গ্রামের বাড়ি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের বৈলসিংহ গ্রামে। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status