ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
সালেহ বিপ্লবকে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সংবর্ধনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 April, 2026, 7:59 PM
সর্বশেষ আপডেট: Saturday, 4 April, 2026, 8:45 PM

ক্যাপশন: দেশবার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লবকে ক্রেস্ট দিচ্ছেন চাঁদপুর- ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

ক্যাপশন: দেশবার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লবকে ক্রেস্ট দিচ্ছেন চাঁদপুর- ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিকদের ২০২৬ সালের অভিষেক ও ফ্যামিলি ডে উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) চাঁদপুর প্রেসক্লাব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে দৈনিক দেশবার্তার নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সালেহ বিপ্লবকে সংবর্ধনা প্রদান করা হয়।

দিনব্যাপী আয়োজনে টেলিভিশন সাংবাদিকদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, আনন্দঘন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে চাঁদপুরের কৃতি সন্তান হিসেবে সালেহ বিপ্লবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

এছাড়াও উপস্থিত ছিলেন তার সহধর্মিণী মুনিরা আহম্মেদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহাবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি কাজী শাহাদাৎ এবং সাধারণ সম্পাদক এম এ লতিফসহ আমন্ত্রিত অতিথিরা।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status