ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 April, 2026, 6:43 PM

পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

খুলনার পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরাম-এর ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে পাইকগাছা সুপার মার্কেট অস্থায়ী কার্যালয়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, মানবাধিকার বিষয়ক সাংবাদিকতা জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে মানষের অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। 

গণ মিছিল পত্রিকার সম্পাদক, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশনের পাইকগাছা উপজেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীশ কুমার হালদার, সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন রাজা(দৈনিক দেশের কন্ঠ/আমার একুশ), সাংবাদিক জিএম মোস্তাক আহমেদ(দৈনিক যশোর), শেখ সেকেন্দার আলী, আমিনুল ইসলাম বজলু, প্রমূখ। সভায় আলোচনান্তে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 


কমিটিতে শেখ সেকেন্দার আলী আহ্বায়ক(দৈনিক নতুন সময়ি/খুলণাঞ্চল), হুরায়রা বাদশা সদস্য সচিব (ডেইলি মর্নিং), এম এম ইস্রাফিল আহমেদকে যুগ্ম আহ্বায়ক(প্রাণের বাংলাদেশ), রেজাউল ইসলাম যুগ্ম সদস্য সচিব(বিকাল বার্তা) ও আমিনুল ইসলাম বজলুকে(দৈনিক দিনকাল) সদস্য করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এফএম বদিউজ্জামান (দৈনিক কালান্তর), আব্দুস সবুর (প্রজন্ম একাত্তর), মহানন্দ অধিকারী মিন্টু (ভোরের পাতা), মনিরুল ইসলাম (বৈশাখী টিভি), উজ্জল কুমার দাস (বিডি খবর), আশরাফুল ইসলাম সবুজ (ভয়েজ অব টাইগার), মোঃ হাসিবুল হক,(দক্ষিণ বার্তা),বেলাল মোড়ল (গণ মিছিল), রিয়াজুল আকবার (আজকের কণ্ঠস্বর), মাহমুদুল হাসান সোহেল (নাগরিক ভাবনা), রিপন আহমেদ (জনকথা), মোহাম্মদ নাফিস, জিএম জাকির হোসেন মিন্টুও ইমরান মল্লিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status