ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 8 September, 2026, 9:00 PM

কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় আয়োজককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর)  গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান। 

গ্রেপ্তার হাফিজুর রহমান পিয়াল এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, সোমবার ওই প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট করা হয়। এতে গান গেয়েছেন মাইনুল আহসান নোবেল সন্ধ্যার পর কনসার্ট শুরু হয়। একপর্যায়ে দর্শকসারি থেকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া শুরু হয়।

পুলিশের ভাষ্য, এ ঘটনায় ওই রাতেই পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, হাফিজুর রহমান পিয়ালকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status