ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
পিরোজপুর-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬-৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 April, 2026, 6:32 PM

পিরোজপুর-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬-৭

পিরোজপুর-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬-৭

পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানীপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ভান্ডারিয়াগামী পালকি পরিবহন এবং চরমোনাইয়ের মাহফিল থেকে আগত মোল্লা ট্রাভেলসের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোল্লা ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।

মোল্লা ট্রাভেলসের যাত্রীরা জানান, বিপরীত দিক থেকে আসা পালকি পরিবহনের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে উভয় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status