|
কম্বিং অপারাশেন,মোবাইল কোর্ট পরিচালনার নামে ভুয়া বিল ভাউচার
ভান্ডারিয়ার মৎস্য কর্মকর্তা নজরুলের লাখ লাখ টাকা আত্মসাৎ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভান্ডারিয়ার মৎস্য কর্মকর্তা নজরুলের লাখ লাখ টাকা আত্মসাৎ এ ছাড়াও তিনি ভান্ডারিয়ার চরখালী জুনিয়া বাধা জালের ঘাটসহ বিভিন্ন নদী ও খাল এলাকায় জেলেদের অবৈধ জাল পাতার সুযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। আর তার সহযোগীতায় রয়েছেন তারাই অফিসের দুই সহকারী রনি হোসেন ও অফিস সহায়ক রাশেদ। দুনীর্তির টাকায় তিনি এবং তার স্বজনদের নামে যেমন করেছেন মোটা অংকের ব্যাংক ব্যালাঞ্চ তেমনি নিজ গ্রামের বাড়ি এবং বরিশালে গড়ে তুলেছেন আলিশান বাড়ি। এ ব্যাপারে জেলার মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী, সচিব, মহাপরিচালক, স্থানীয় প্রসাশনের কাছে একাধিক অভিযোগ দিয়েও এর কোন প্রতিকার পাননি অভিযোগকারীরা। উল্লেখ্য, ফ্যাসিসদের (আওয়ামীলীগ) আমল থেকেই রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় তাদের প্রভাব খাটিয়ে তিনি জেলার ভান্ডারিয়া, পিরোজপুর, ইন্দুরকানী, নাজিরপুর এলাকায় কর্মরত ছিলেন। তখন থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকার দূর্নীতি করে আসছে। এ ব্যাপারে সৈয়দ নজরুল ইসলাম জানান, প্রতিপক্ষ একটি গ্রুপ এবং সাবেক এক মৎস্য কর্মকর্তা। তিনিই এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি নিজেকে নির্দোষ দাবী করে এই প্রতিবেদক জানান, তার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে তা সব মিথ্যে। তিনি এ সব ঘটনায় জড়িত নন। অভিযোগকারীদের দেয়া তথ্যে জানা যায়, সৈয়দ নজরুল ইসলাম বিভিন্ন দলের নাম ভাংগিয়ে দেশীয় জাতের মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্প থেকে জেলেদের মধ্যে গত ২৬ সে জানুয়ারী ও ১০ ফেব্রুয়ারী ১২০ টি বকনা বাছুর বিতরণ করে। জানা গেছে, এ সব বাকনা বাছুর বিতরণে মাস্টার রোলে যে সব জেলেদের নামের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। তাদের কে না দিয়ে তিনি মোটা অংকের টাকার বিনিময়ে তালিকাবিহীন লোকজনদের সেই বাকনা বাছুর দিয়ে দেন। এ সময় স্টাম্প বাবদ তালিকাভুক্তদের কাছ থেকে ৫’শ টাকা আদায়সহ প্রতি জেলের নিকট হতে আরও ৫/৭ হাজার করে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও তিনি ২০২৩-২৪ অর্থ বছরে মঠবাড়িয়া উপজেলায় থাকাকালীন সময় গরু, ছাগল, জাল, মাছের পোনা বিতরণ, প্রদর্শনী খামার নামে মাত্র জেলেদের মৎস্য কার্ড দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। এমনি ভাবে নাজিরপুর,ইন্দুরকানী থাকাকালীন সময় ও বিভিন্ন প্রকল্পের নামে ভুয়া ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩ ইউপিডিএফ সদস্য, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি
দৌলতপুর বাজারে পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার হেরোইনসহ আটক ১
চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও স্থায়ী বাজেটসহ ০৭ দফা দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে না পাড়ায় বাঘাইছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
