|
রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযান: ৭ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট 'কালু' গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযান: ৭ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট 'কালু' গ্রেপ্তার শনিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকা থেকে রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত ডিবি পুলিশের একটি চৌকস দল রাঙ্গামাটি সদর এলাকায় এই অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১.৩০ ঘটিকায় রাঙ্গামাটি পৌরসভার ০৬নং ওয়ার্ডের দক্ষিণ কালিন্দপুর ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর অবস্থান নেয় ডিবি টীম। এসময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী কালুকে আটক করে তল্লাশি চালানো হলে তার নিকট থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কালু রাঙ্গামাটি কোতয়ালী থানার ০৯নং ওয়ার্ডের হাসপাতাল এলাকার মৃত আব্দুল শুক্কুর মাঝির ছেলে। অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. আরিফুল ইসলাম ওরফে কালু পুলিশের তালিকাভুক্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাঙ্গামাটির বিভিন্ন থানায় ইতিপূর্বে ৬টি মাদক মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে সে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। অভিযান চলাকালীন মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন ডিবি কর্মকর্তারা। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। রাঙ্গামাটি জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরণের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
