ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ ১৭ চৈত্র ১৪৩২
‘প্রেমের টানে’ ২১ বছর বয়সের ভাতিজা চাচিকে নিয়ে উধাও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 31 March, 2026, 11:16 AM

‘প্রেমের টানে’ ২১ বছর বয়সের ভাতিজা চাচিকে নিয়ে উধাও

‘প্রেমের টানে’ ২১ বছর বয়সের ভাতিজা চাচিকে নিয়ে উধাও

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে পরকীয়া প্রেমের টানে এক গৃহবধূকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়,জমিদারপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের পুত্র সবুজ চন্দ্র (২১) দীর্ঘদিন ধরে তার আপন এক চাচির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও হঠাৎ করেই তা প্রকাশ্যে আসে। পরিবার ও সামাজিক লোকলজ্জার তোয়াক্কা না করে গত শুক্রবার রাতে তারা এলাকা থেকে পালিয়ে যায়। এরপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান,দীর্ঘদিনের গোপন এই সম্পর্ক এমন পরিণতি পাবে তা কেউ কল্পনাও করেনি। অনেকেই ঘটনাটিকে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী জানান,নিখোঁজ হওয়ার পর থেকে সবুজ চন্দ্র এবং তার চাচির কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় উভয় পরিবার সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছে এবং দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন,এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status