|
শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সোমবার (৩০ মার্চ) শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ‘জহির ডায়াগনস্টিক চক্ষু এন্ড জেনারেল হাসপাতাল’-এ অগ্নিনির্বাপণ ব্যবস্থার অনুমোদন না থাকা এবং যন্ত্রপাতিতে ত্রুটি পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ‘মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার’-এ অভিযান চালাতে গেলে সেখানে কর্মরত চিকিৎসক ও স্টাফরা পালিয়ে যান। পরে সেখান থেকে একটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ। এ সময় থানা পুলিশ অভিযানকে সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান নিয়মিত চালানো হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
