ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ ১৭ চৈত্র ১৪৩২
হাটহাজারিতে ১১ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করলো কথিত মামা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2026, 12:40 PM

হাটহাজারিতে ১১ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করলো কথিত মামা

হাটহাজারিতে ১১ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করলো কথিত মামা

হাটহাজারিতে নিজের গর্ভবতী স্ত্রীকে রেখে ১১ বছরের শিশু আরেফিন আকতার নামে এক শিশুকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ উঠেছে কথিত মামা ফয়সালের বিরুদ্ধে। 

শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে হাটহাজারী  উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। 

জানা যায়, গত ২৬ মার্চ দুপুরে আমান বাজার এলাকার ভাড়া বাসা থেকে আরেফিন আকতার নামে এক শিশু কন্যা নিখোঁজ হয়। এরপর সবখানে খোঁজ করে না পেয়ে হাটহাজারী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে গতকাল শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আমান বাজার বনফুল নামক দোকানের পেছনে তুলা ফ্যাক্টরিতে মুখ তেতলা অবস্থা নিখোঁজ শিশু আরেফিন আকতারের লাশ পড়ে থাকতে দেখা যায়। এ প্রসঙ্গে মডেল থানার পুলিশকে জানান স্থানীয়রা।

পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, শিশু আরেফিন আকতার নিখোঁজ হওয়ার পরে তার কথিত মামা ফয়সাল নিজেও খোঁজ করেন। কিন্তু তারপর সে (ফয়সাল) পালিয়ে যায়। তার স্ত্রী গর্ভবতী থাকার স্বত্বেও সে কিভাবে যাকে ভাগনি বলে ডাকতো সে শিশুকে ধর্ষণ করে হত্যা করে তার মুখ তেতলা করে দিয়েছে, সাধারণ জনগণ এ নিয়ে ফুঁসছে। এমন জঘন্য ধর্ষক ও শিশু হত্যাকারীর ফাঁসি দাবি তাদের। 

ঘাতক ফয়সাল গত বছরখানেক আগে বরিশাল থেকে এসে আমান বাজার বনফুলের পেছনের কলোনিতে থাকতো। বর্তমানে তার গর্ভবতী স্ত্রী আছেন। ঘাতক ফয়সাল ধর্ষণ করে পরে হত্যা করা আরেফিন আকতারের মাকে বোন বলে ডাকতো এবং শিশু আরেফিন আকতারকে ভাগনি বলে ডাকতো। কে জানতো সেই ঘাতক নিষ্পাপ শিশু আরেফিন আকতারকে ধর্ষণ করে হত্যা করবে।

হাটহাজারী মডেল থানার ওসি মো: জাহিদুর রহমান শনিবার বিকাল ৩টার দিকে এ প্রতিবেদককে  জানান, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাচ্ছি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status