ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অর্থের প্রলোভনে নয় নিরাপত্তা পেলে ফিরে যাবেন রোহিঙ্গারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 March, 2019, 11:00 AM

অর্থের প্রলোভনে নয় নিরাপত্তা পেলে ফিরে যাবেন রোহিঙ্গারা

অর্থের প্রলোভনে নয় নিরাপত্তা পেলে ফিরে যাবেন রোহিঙ্গারা

চীন সরকারের এশিয়াবিষয়ক দূত সান গুঝিয়াংয়ের অর্থ সহায়তার প্রতিশ্রুতিকে অপকৌশল বলে উল্লেখ করেছেন রোহিঙ্গা নেতারা।

সান গুঝিয়াং বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে রাজি হলে প্রত্যেক পরিবারকে ৬ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা) অর্থ সহায়তা দেয়া হবে। রোহিঙ্গা নেতারা বলেছেন, টাকার প্রলোভনে নয়, তাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত হলে এবং বাড়িঘর, জমিজমা ও সম্পদ ফিরিয়ে দিলে তারা স্বেচ্ছায় ফিরে যাবেন।

সান গুঝিয়াং গত ৩ মার্চ কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে ১৫ জন পুরুষ ও ১৪ জন নারী রোহিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) মহাসচিব সায়েদ উল্লাহ এ খবর জানান। তিনি গণমাধ্যমকে বলেন, ৫ থেকে ৬ হাজার ডলার দিলে আমরা মিয়ানমার ফিরে যাব কিনা সে বিষয়ে তারা জানতে চেয়েছিলেন।

আমরা বলেছি- মিয়ানমার সরকার নাগরিকত্ব, ও নিরাপত্তা নিশ্চিত হলে স্বেচ্ছায় ফিরে যাব। যদিও এ বিষয়ে রাজধানী ঢাকার চীনা দূতাবাস থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ময়নারঘোনা ক্যাম্পের রোহিঙ্গা নেতা হামিদ হোসেন বলেন, কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম জানান এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status