|
মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেল ৩ টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া ( হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাঈদ গ্রামে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ মো: জাকির হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেন। সে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামের আইয়ুব আলীর পুত্র। মাধবপুর থানার ওসি মো: সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
