|
তালুকনগর গ্রামে জালাল ও পিন্টুর উপর সন্ত্রাসী হামলা
নতুন সময় প্রতিনিধি
|
![]() তালুকনগর গ্রামে জালাল ও পিন্টুর উপর সন্ত্রাসী হামলা মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কলিয়া ইউনিয়নের তালুকনগর বাজারে ইলিয়াসের ছেলে ইমরান(৩৫), জাহিদ(২৮) ও তাদের সহযোগি মো. রাজিব(২৫),আলামিন(২৫) ব্যাক্তিরা প্রতিপক্ষ জালাল ও পিন্টুর উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় আহত পিন্টু বলেন-ওরা আমার ও জালালের উপর চাপাতি,দা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। জালালের উপর ৮/১০ টা কোপ দিয়েছে, আমার উপরেও ৪/৫ কোপ ও বারি দিয়ে চাপাটি উঁচু করতে করতে চলে যায়। জানা যায় জালালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রিফার করা হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, ইমরান একজন ভয়ংকর সন্ত্রাসী। তার সহযোগীরা এলাকায় ভয়ংকর রূপ ধারণ করেছে। তাদেরকে আইনের আওতায় না নিলে সামনে আরো খারাপ অবস্থা বিরাজ করতে পারে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, তদন্ত-পূর্বক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
