|
টঙ্গীতে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
নতুন সময় প্রতিনিধি
|
![]() টঙ্গীতে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত মঙ্গলবার (২১ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আন্দলবাড়িয়া গ্রামের নূর হকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন মোটরসাইকেলযোগে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। পথে একই দিকে চলাচলরত অনাবিল পরিবহনের একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পিছলে পড়ে যায়। এ সময় বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত অনাবিল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
