ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
প্রকাশ: Tuesday, 21 July, 2026, 8:47 PM

নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

নাটোরের নলডাঙ্গায় বিসমিল্লাহ ক্লিনিকের সামনে এক অজ্ঞাত ব্যক্তি রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকার খবর পাওয়া যায়।

২১ জুলাই মঙ্গলবার আনুমানিক বেলা ২ টায় নলডাঙ্গা বিসমিল্লাহ ক্লিনিকের সামনে এই ঘটনা ঘটে। 

পুলিশ সুত্রে জানা যায়,  ভুক্তভোগী রহিমপুর বড় হরিশপুর নাটোর সদর এলাকার শাহ আলমের ছেলে মোঃ মাহাবুর রহমান শাকিল(২৪),  তিনি পেশায় একজন অটোচার্জার চালক।

ভুক্তভোগী শাহ আলম জানান, নাটোর রেলস্টেশন থেকে দুইজন অজ্ঞাত ব্যক্তি যাত্রীবেশে তার অটোচার্জার ভাড়া করে নলডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তারা কৌশলে তাকে অজ্ঞান করে নলডাঙ্গা বিসমিল্লাহ ক্লিনিকের সামনে রাস্তার পাশে ফেলে রেখে তার অটোচার্জার নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় দোকানদাররা ভিকটিমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং মাথায় পানি দিলে তার জ্ঞান ফিরে আসে।

খবর পেয়ে নলডাঙ্গা থানার জরুরি অফিসার এসআই মোহাম্মদ শাহিন বাসার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও অটোচার্জার উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status