ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
চিলমারীতে প্রথম দিনেই তালাবদ্ধ সরকারী দপ্তর; কাটেনি ঈদের আমেজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 7:31 PM

চিলমারীতে প্রথম দিনেই তালাবদ্ধ সরকারী দপ্তর; কাটেনি ঈদের আমেজ

চিলমারীতে প্রথম দিনেই তালাবদ্ধ সরকারী দপ্তর; কাটেনি ঈদের আমেজ

বেশকিছু দিন ছুটি কাটিয়েও যেন ছিল অলসতা, সরকারী অনুযায়ী ছুটি শেষ হলেও বেশ কিছু সরকারী অফিসের যেন শেষ হয়নি ছুটি। বেলা ১১ টা পর্যম্ত ঘুরেও দেখা মেলেনি কর্মকর্তা ও কর্মচারীদের, খোলা হয়নি অফিসের তালা। উপজেলা চত্ত্বর ঘুরে দেখা গেছে কুড়িগ্রামের চিলমারীতে অফিসারপাড়ায় বিভিন্ন দপ্তরের অফিসারদের যেন ঈদের আমেজ কাটেনি। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কার্য দিবসে তালাবদ্ধ থাকতে দেখা গেছে গুরুত্বপূর্ণ কয়েকটি অফিস।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকার পর ২৪ মার্চ মঙ্গলবার অফিস খোলা থাকলেও ঐদিন উপজেলাস্থ  বিভিন্ন দপ্তরে কর্মরত কয়েকজন অফিসারকে অফিস করতে দেখা যায়নি। এমনকি কয়েকটি দপ্তর তালাবদ্ধ অবস্থায় দেখা হেছে। বেশ কিছু দপ্তর খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল  নগন্ন। এতে সেবা নিতে আসা জনসাধারণ হয়রানির শিকার হলেও দেখার কেউ নেই। 

সরেজমিনে মঙ্গলবার সকাল ৯.৩০টা থেকে দুপুর ১২ পর্যন্ত উপজেলার অফিস পাড়ায় ঘুরে উপজেলা পরিসংখ্যান কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়, জনস্বাস্থ্য কর্মকর্তার অফিস,  তথ্য সেবা কর্মকর্তার কার্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনসমূহ তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। অপরদিকে অফিস খোলা থাকলেও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী, ভারপ্রাপ্ত সমাজসেবা অভিসারসহ কয়েকজন কর্মকর্তাকে অফিস করতে দেখা যায়নি।

এদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বে থাকায় মহিলা বিষয়ক অফিস,পরিসংখ্যান অফিস, যুব উন্নয়ন অফিস সমূহে কর্মকর্তা না থাকায় দীর্ঘদিন অফিস ছুটির পর উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে এসে হয়রানির শিকার হওয়ার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সময় সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে কয়েকজন সেবা গ্রহীতাকে গোল ঘরে অপেক্ষা করতে দেখা গেছে। উপজেলা নির্বাহী অফিসার মো.মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ছুটির পর কেন তারা অফিসে আসেননি সে বিষয়ে আমার জানা নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status