ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
৪০-এ পা দেওয়ার পর প্রতিশোধের ইচ্ছেটা চলে গেছে: বাঁধন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 6:39 PM

৪০-এ পা দেওয়ার পর প্রতিশোধের ইচ্ছেটা চলে গেছে: বাঁধন

৪০-এ পা দেওয়ার পর প্রতিশোধের ইচ্ছেটা চলে গেছে: বাঁধন

একসময় প্রতিশোধ নেওয়ার তীব্র ইচ্ছে ছিল-কিন্তু বয়সের সঙ্গে সেই অনুভূতি বদলে গেছে বলে জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।সম্প্রতি ‘সমকাল ঈদ আড্ডা’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন উপস্থাপক জেবিন। আড্ডায় উঠে আসে তার সিনেমা, অভিনয়, ব্যক্তিগত জীবনের নানা বিষয়।

বাঁধন বলেন, ‘একটা সময় খুব ইচ্ছে করত, যারা আমাকে কষ্ট দিয়েছে, টর্চার করেছে-তাদের সবাইকে শাস্তি দেব। কিন্তু এখন আর সে রকম কিছু মনে হয় না। বিশেষ করে ৪০ বছর পার হওয়ার পর এই আক্ষেপটাই চলে গেছে।’

একসময় বিসিএস দিয়ে পুলিশ হওয়ার ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আমি যখন বিসিএস দেওয়ার বয়সে ছিলাম, তখন পুলিশ হতে চেয়েছিলাম। উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া। কিন্তু সময়ের সঙ্গে সেই ইচ্ছা বদলে গেছে।’

এবারের ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন বাঁধন। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। বিশেষ করে বাঁধনের অভিনয় প্রশংসিত হচ্ছে।

সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘আমি হুমায়ূন আহমেদের অন্ধ ভক্ত। লাক্স চ্যানেল আইয়ে অংশ নিয়েছিলাম শুধু তার সঙ্গে দেখা করার জন্য। প্রতিযোগিতা নিয়ে তেমন ভাবনা ছিল না। পরে যা হয়েছে, তা সবারই জানা। তবে তার জীবদ্দশায় তার কোনো সিনেমায় কাজ করা হয়নি—এটা একটা আক্ষেপ ছিল।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি “উৎসব” সিনেমা দেখার পর তার গল্পে কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। আমার মেয়েও চেয়েছিল, আমি ওই নির্মাতার সঙ্গে কাজ করি। শেষ পর্যন্ত ভাগ্যক্রমে কাজটি আমার কাছে আসে। আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করেছি। এখন মনে হচ্ছে, একটি সফল সিনেমার অংশ হতে যাচ্ছি।’

 

ব্যক্তিজীবনের প্রসঙ্গ টেনে বাঁধন বলেন, “আমার অনস্ক্রিন স্বামীরা খুব ভালো, কিন্তু অফস্ক্রিন স্বামী ছিল ভয়াবহ। ‘এশা মার্ডার’, ‘রেহেনা মারিয়ম নূর’ ও ‘বনলতা এক্সপ্রেস’—এই তিন সিনেমায় আমার স্বামী চরিত্রগুলো দারুণ ছিল। কিন্তু বাস্তবে তেমনটা পাইনি।”

ব্যক্তিগত জীবনে প্রেমের বিষয়ে প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন বাঁধন। তিনি বলেন, ‘সম্প্রতি আমি প্রেমে পড়েছি। তবে কার সঙ্গে প্রেমের সম্পর্কে আছি তা বলবো না। এটা বলারও বিষয় না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status