|
ভূরুঙ্গামারীতে খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলা জুড়ে বিভিন্ন খোলাবাজারে এ অভিযান চালায় থানা পুলিশ। এতে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি দোকানে অভিযান চালানো হয়। ওই দোকানের মালিক হাছেন আলীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করতেন এবং খোলাবাজারে প্রতি লিটার ২৫০ টাকা দরে বিক্রি করতেন। ![]() ভূরুঙ্গামারীতে খোলাবাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, পুলিশের অভিযান সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, খোলাবাজারে তেল বিক্রি না করতে সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
