|
ময়মনসিংহে প্রশাসনের যৌথ উদ্যোগে স্বস্তির ঈদ উদযাপন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে প্রশাসনের যৌথ উদ্যোগে স্বস্তির ঈদ উদযাপন যানজট কমে আসায় কোতোয়ালী মডেল থানা এলাকাসহ পুরো নগরীতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। কর্মস্থল থেকে বাড়ি ফেরা ঘরমুখো মানুষের যাত্রাও ছিল স্বস্তিদায়ক ও নিরাপদ। এ নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে সন্তোষ ও প্রশংসা লক্ষ্য করা গেছে। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভেঙে পড়ে। চুরি, ছিনতাই, দখলবাজি, চাঁদাবাজি, মব ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়। তবে পরিস্থিতি পাল্টাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার কামরুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় ধারাবাহিক অভিযান, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং দ্রুত প্রতিক্রিয়াশীল পুলিশি কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর ফলে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটে এবং সাধারণ মানুষের মাঝে ফিরে আসে স্বস্তি ও নিরাপত্তাবোধ। নগরীর একাধিক সুত্র জানায়, প্রতিটি ঈদে হত্যাকান্ডের ঘটনা অন্তত একযুগ ধরে ধারাবাহিকতায় পরিনত হয়েছিল। এবারের ঈদ উল ফিতরে কোন হত্যাকান্ডেরমত অপরাধ সংঘটিত না হওয়ায় নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের এই সমন্বিত ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে ময়মনসিংহ নগরী স্থায়ীভাবে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য শহরে পরিণত হবে এমন প্রত্যাশা সবার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
