ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনা: বাসচাপায় পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন, নিহত ১ নারী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 12:04 PM

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনা: বাসচাপায় পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন, নিহত ১ নারী

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনা: বাসচাপায় পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন, নিহত ১ নারী

গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন এবং এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী–ঘোড়াশাল সড়কের উপজেলার নলছাটা এলাকায় এনা পরিবহনের একটি বেপরোয়া গতির বাসের চাপায় গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল মো. নাজমুল হোসেন (৩২)। তিনি কালীগঞ্জ থানায় কর্মরত এবং পুলিশ ভ্যানের চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, রাতভর টহল ডিউটি শেষে সকালে থানার ব্যারাকে ফিরে যান নাজমুল। পরে তিনি বুঝতে পারেন তাঁর মানিব্যাগটি সঙ্গে নেই। সেটি খুঁজতে মোটরসাইকেল নিয়ে আবার নলছাটা এলাকায় যান। এ সময় দ্রুতগতির একটি বাস তাঁকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হাড় ভেঙে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার (২২ মার্চ) রাতে একই সড়কের তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এলাকায় আরেকটি দুর্ঘটনায় মোছাম্মৎ জুহুরা বেগম (৬০) নামে এক নারী নিহত হন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম জানান, নরসিংদী থেকে প্রায় ৪০ জন যাত্রী একটি রিজার্ভ বাসে করে গাজীপুরের সাফারি পার্কে ভ্রমণে এসেছিলেন। দিনব্যাপী ভ্রমণ শেষে রাতে ফেরার পথে বাসটি তাইবা পেট্রোল পাম্প এলাকায় যাত্রাবিরতি করে। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশা জুহুরা বেগমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জুহুরা বেগম নরসিংদী জেলার মাধবদী থানার আমদিয়া বেলাইদ এলাকার বাসিন্দা ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status