ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি: হাছান মাহমুদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 March, 2019, 5:07 PM

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি: হাছান মাহমুদ

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি: হাছান মাহমুদ

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়েও বিএসএমএমইউতে চিকিৎসা নিতে পারলে খালেদা জিয়া কেন পারবেন না- এমন প্রশ্নও তোলেন তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা কদিন পর পর বলেন- তাদের নেত্রীর চিকিৎসা দরকার। আবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা দিলে তাতে হবে না। আমাদের দলের সাধারণ সম্পাদক হার্ট অ্যাটাকের পর তাকে বিএসএমএমইউতে চিকিৎসা দেয়া হয়েছে। বিএসএমএমইউর চিকিৎসার সুনাম করেছেন উপমহাদেশের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের ডাক্তাররাও এই হাসপাতালের চিকিৎসার সুনাম করেছেন। আর বিএনপি নেতারা কিনা বলেন, এখানে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা দেয়া সম্ভব নয়। আসলে ওনারা প্রকৃতপক্ষে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন।

বিএনপি নেত্রীকে সুস্থ দাবি করে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘ওনারা একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেলছে। ওনার (খালেদা জিয়া) যে পায়ে ব্যথা, সেটি নিয়ে তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পায়ের এই সমস্যা নিয়ে তিনি বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। এটি তো তার কোনো নতুন শারীরিক সমস্যা নয়, এটি পুরনো সমস্যা। তারা বড় করে দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন।

বাংলাদেশের আলেম সমাজের মাথায় কাঁঠাল ভেঙে বিএনপি-জামায়াত ক্ষমতায় গেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, আলেম সমাজের মাথায় কাঁঠাল ভেঙেই বিএনপি-জামায়াত ক্ষমতায় গেছে। তবে আলেম সমাজের উপকারে কোনো কাজ তারা করেনি।

ইসলামকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন, তারা ইসলামের খেদমতগার নন, এমন মন্তব্য করে হাছান মাহমদু বলেন, বিএনপি-জামায়াত ইসলামের কথা বলে ক্ষমতায় গেলেও কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয়নি। শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন।

মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status