ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
গোমস্তাপুরে পারিবারিক কলহ ও স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা
​কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Wednesday, 18 March, 2026, 8:08 PM

গোমস্তাপুরে পারিবারিক কলহ ও স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা

গোমস্তাপুরে পারিবারিক কলহ ও স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা

​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক কলহ ও স্ত্রীর ওপর অভিমান করে ইব্রাহিম ইসলাম ওরফে লালু (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

বুধবার (১৮ মার্চ) সকালে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
​নিহত ইব্রাহিম ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইব্রাহিম তার শ্বশুর মোঃ কালামের বাড়িতে স্ত্রী মোসাঃ জুঁইকে আনতে যান। সেখানে স্ত্রী, শ্বশুর এবং শাশুড়ি মর্জিনার সাথে পারিবারিক বিষয় নিয়ে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে ছাড়াই তিনি নিজের বাড়িতে ফিরে আসেন।
​লালুর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকদের সাথে ঝগড়া ও স্ত্রীর ওপর রাগ-অভিমান করে ১৭ মার্চ দিবাগত রাতের কোনো এক সময় নিজ শয়নকক্ষে তালগাছের তীরের সাথে নাইলন রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। 

এই বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status