ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোগী রেখে ঘুমাচ্ছেন চিকিৎসক, কম্পিউটারে বাজছে গান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 March, 2019, 3:08 PM

রোগী রেখে ঘুমাচ্ছেন চিকিৎসক, কম্পিউটারে বাজছে গান

রোগী রেখে ঘুমাচ্ছেন চিকিৎসক, কম্পিউটারে বাজছে গান

রোগী রেখে চেয়ারে হেলান দিয়ে চিকিৎসক ঘুমাচ্ছেন। এই সময় তার কম্পিউটারে বাজছে ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ গানটি। চিকিৎসকের ঘুমানোর এই ভিডিওটি এখন ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার (৬ মার্চ) কুমিল্লায় সরকারি জেনারেল হাসপাতালে।

ভিডিওয়ের সাথে লেখা রয়েছে-প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি! এই হল কুমিল্লা সদর হাসপাতালের (জেনারেল হাসপাতাল) চিকিৎসা ব্যবস্থা।

বুধবার দুপুর ১২ টার দিকে সদর হাসপাতালের ১৪ নং কক্ষে ডাঃ জহিরুল হকের কাছে আমার মাকে নিয়ে যাই গলায় সমস্যার চিকিৎসা করার জন্য। কক্ষে ডুকে দেখি তিনি ঘুমাচ্ছেন এবং কম্পিউটারে (অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন) এই গানটি বাজছে। মেডিকেলের ছাত্রছাত্রীরা নিজেরা গল্প আর সেল্ফি তোলায় ব্যস্ত। অন্যদিকে, রোগীরা বাইরে বসে আছেন। যারাই আসছে তাদের বলে দিচ্ছেন বাইরে বসেন। রোগীরা বলছে তিনি ঘুমাচ্ছেন, আমাদের কখন দেখবে? ছাত্ররা উত্তর দিচ্ছেন, অপেক্ষা করেন উনি রেস্ট নিচ্ছেন!

এই যাবত কোন প্রাইভেট হাসপাতালে কি দেখেছেন ১৫ জন রোগী দেখার পরে ৩০/৩৫ মিনিট ঘুমাতে। সেখানে ঘুম আসেনা.কারণ, সেখানে টাকার গন্ধ? এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডাঃ জহিরুল হক বলেন, ‘আমার একটু চোখ লেগে এসেছিলো। দায়িত্বের প্রতি আমি কখনও অবহেলা করিনা। ওয়ার্ড মাস্টার নজরুল ইসলাম ভিডিও করার সাথে জড়িত। সে আমার অফিসেও হামলা করেছিলো। আমি এই বিষয়ে জিডি করবো।’

ওয়ার্ড মাস্টার নজরুল ইসলাম বলেন,তিনি রোগী না দেখে ঘুমিয়েছেন। এটা কেউ ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। আমি কেন আমার হাসপাতালের বিরুদ্ধে প্রচার করবো। তার অভিযোগ সঠিক নয়।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন,কারো কাজের জন্য কুমিল্লার স্বাস্থ্য বিভাগের বদনাম হতে দেওয়া যায় না। ভিডিওর বিষয়ে তাকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেওজানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status