প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হিসেবে সবচেয়ে বেশিবার এমপি নির্বাচিত হয়েছেন। ১১ বার সংসদ নির্বাচনের মধ্যে চতুর্থ ও ষষ্ঠ নির্বাচন বর্জন করেছিল আওয়ামী লীগ। এছাড়া প্রথম ও দ্বিতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা নির্বাচন করেননি। এগুলো ছাড়া বাকি যে সাতবার তিনি নির্বাচন করেছেন প্রত্যেকবার তিনি বিজয়ী হয়েছেন।
শেখ হাসিনার পরের অবস্থানে রয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (ফরিদপুর-২)। তিনি ছয়বার সংসসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বেগম মতিয়া চৌধুরী (শেরপুর-২) ও জাতীয় পার্টির বেগম রওশন এরশাদ (ময়মনসিংহ-৪) পাঁচবার নির্বাচিত নারী সংসদ সদস্য। আর চারবার নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান (খুলনা-৩), বেগম সাগুফতা ইয়াসমিন (মুন্সীগঞ্জ-২) ও বেগম মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫)।