ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
মিরপুরে অসহায়দের মাঝে জনছায়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 March, 2026, 1:21 AM

মিরপুরে অসহায়দের মাঝে জনছায়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

মিরপুরে অসহায়দের মাঝে জনছায়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

রাজধানীর মিরপুর পল্লবীতে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন জনছায়া ফাউন্ডেশন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনছায়া ফাউন্ডেশনের সভাপতি ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল সাইফ মাহমুদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. সাইফুল ইসলাম তুহিন।

অনুষ্ঠানের আয়োজন করেন জনছায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ছাত্রনেতা সাজিদ আহমেদ সুমন।

এ সময় নারী, পুরুষ, শিশু ও প্রতিবন্ধীসহ প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

আয়োজকরা জানান, ২০১৩ সাল থেকে জনছায়া ফাউন্ডেশন সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status