ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওয়েলিংটন টেস্ট: বৃষ্টিতে ভাসল প্রথম দিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 March, 2019, 10:50 AM

ওয়েলিংটন টেস্ট: বৃষ্টিতে ভাসল প্রথম দিন
অঝোর ধারায় বৃষ্টিতে ভেসে গেলো ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথমদিন। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টসই করতে পারেননি দুই দলের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

শুক্রবার (৮ মার্চ) স্থানীয় সময় ভোর ৬টায় থেকেই বৃষ্টি হানা দেয় ওয়েলিংটনে। একেবারে ধুন্ধুমার বৃষ্টি। সেই তোড়ে বেসিন রিজার্ভের মাঠ ভিজে একাকার। বৃষ্টি কিছুটা কমলে মাঠ পরিদর্শনে নামেন আম্পায়াররা। কিন্তু তখনও মাঠ খেলার অনুপযুক্ত ছিল। সর্বশেষ স্থানীয় সময় বেলা ৩টায় মাঠ পরিদর্শন করে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যে কিউইদের কাছে প্রথম টেস্টে হেরে পিছিয়ে বাংলাদেশ। নিজেদের সিরিজে ফেরার লড়াই এবার দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের মোকাবেলা করার অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।

নিউজিল্যান্ড স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রা‍ভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, উইল ইয়াং।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status