ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মহেশখালী-কুতুবদিয়ার নৌ যোগাযোগে নতুন দিগন্ত
শহিদুল ইসলাম, মহেশখালী
প্রকাশ: Tuesday, 10 March, 2026, 11:14 AM

মহেশখালী-কুতুবদিয়ার নৌ যোগাযোগে নতুন দিগন্ত

মহেশখালী-কুতুবদিয়ার নৌ যোগাযোগে নতুন দিগন্ত

এমপি আলমগীর ফরিদের উদ্যোগে শিগগিরই যুক্ত হচ্ছে নতুন সী-ট্রাক, চালু হবে কুতুবদিয়া–মগনামা ফেরি সার্ভিস, মহেশখালী ও কুতুবদিয়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। 

যাত্রীসেবা সহজতর করা এবং নৌপথে নিরাপদ ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে শিগগিরই,

 মহেশখালী–কক্সবাজার নৌরুটে নতুন একটি সী-ট্রাক সংযোজন এবং কুতুবদিয়া–মগনামা ফেরি সার্ভিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার কার্যালয়ে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উল্লাহ এবং বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এমপি আলমগীর ফরিদ। 

সাক্ষাতে তিনি মহেশখালী ও কুতুবদিয়ার জনগণের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলো তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।।

সাক্ষাৎকালে এমপি আলমগীর ফরিদ মহেশখালী–কক্সবাজার নৌপথে যাত্রীসেবার মান বৃদ্ধি এবং যাতায়াত আরও সহজ করার লক্ষ্যে বিদ্যমান সী-ট্রাকের পাশাপাশি আরও একটি নতুন সী-ট্রাক সংযোজনের দাবি জানান। একই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে সকাল ও বিকেলে অতিরিক্ত ২ থেকে ৩টি ট্রিপ চালু করার প্রস্তাবও তুলে ধরেন তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে দাবি থাকা কুতুবদিয়া মগনামা রুটে ফেরি সার্ভিস চালু করার বিষয়টিও গুরুত্বসহকারে উপস্থাপন করেন।

দীর্ঘ আলোচনার পর বিষয়গুলোর গুরুত্ব বিবেচনা করে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উল্লাহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। 

ফলে খুব শিগগিরই মহেশখালী কক্সবাজার নৌরুটে নতুন সী-ট্রাক যুক্ত হওয়া, ট্রিপ সংখ্যা বৃদ্ধি এবং কুতুবদিয়া মগনামা ফেরি সার্ভিস চালুর সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয় জনগণের মতে, নবনির্বাচিত সংসদ সদস্য হওয়ার পর থেকেই একের পর এক জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করে চলেছেন এমপি আলমগীর ফরিদ।

 নৌ যোগাযোগ উন্নয়নের এই উদ্যোগকে মহেশখালী ও কুতুবদিয়ার মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে মহেশখালীর সচেতন মহল ও সাধারণ মানুষ জানান, এমপি আলমগীর ফরিদ দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। বিশেষ করে নৌ যোগাযোগের উন্নয়ন হলে মহেশখালী ও কুতুবদিয়ার মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়ে যাবে।

স্থানীয়দের আশা, এমপি আলমগীর ফরিদের এমন ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতে মহেশখালী ও কুতুবদিয়ার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটাবে এবং দ্বীপাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status