|
গাজীপুরে কুপিয়ে ব্যবসার ১ লাখ ৮১ হাজার টাকা ছিনতাই , গুরুতর আহত সেলসম্যান
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
|
![]() গাজীপুরে কুপিয়ে ব্যবসার ১ লাখ ৮১ হাজার টাকা ছিনতাই , গুরুতর আহত সেলসম্যান রোববার (৮ মার্চ) রাত ৯টা (২১:০০ ঘটিকায়) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, প্যারাসুট নারিকেল তেল কোম্পানির ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত সেলসম্যান ও তার সহকর্মীরা ব্যবসার টাকা নিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা নগদ ১,৮১,০০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় বাঁধা দেয়ায় ছুরিকাঘাতে ডিস্ট্রিবিউটর সেলিম (৩৭) গুরুতর আহত হন। আহত সেলিমের স্থায়ী ঠিকানা ফেনি জেলার লক্ষীপুর এলাকা বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন রাজন (৩২) ও এরশাদ (৪২)। তাদের বর্তমান ঠিকানা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাইরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে গুরুতর আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হতে পারে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম ও গাছা থানা পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন উভয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
