ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জে ফারিয়ার ইফতার ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 March, 2026, 10:54 AM

সিরাজগঞ্জে ফারিয়ার ইফতার ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ফারিয়ার ইফতার ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুর ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) ইফতার মাহফিল ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‎রোববার বিকেলে এনায়েতপুর থানা মডেল ফারিয়া কর্তৃক আয়োজিত বেতিল কবরস্থান মার্কেটের ছাদে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা ফারিয়ার সভাপতি মো:  ইলিয়াস হোসেন।
‎ইফতার পরবর্তী এনায়েতপুর থানা মডেল ফারিয়ার ২০২৬-২৭ সেশনের জন্য ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
‎কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এনায়েতপুর থানা ফারিয়ার নবগঠিত কমিটিতে সভাপতি পদে শরীফ ইসলাম হেলাল  ও সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম সোহাগকে নির্বাচিত করা হয়।
‎এসময় এনায়েতপুর থানার ওসি জাহিদুল ইসলাম জাহিদ, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মনজুর রহমান মনজু শিকদার ও এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ফারিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  এনায়েতপুর থানা ফারিয়ার সদ্য বিদায়ী সভাপতি আব্দুল করিম। সঞ্চালনা করেন সদ্য বিদায়ী বিদায়ী সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status