ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
টঙ্গীতে চায়ের দোকানের সামনে ফাঁকা গুলি, সিকিউরিটি গার্ডকে হুমকি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2026, 11:32 AM

টঙ্গীতে চায়ের দোকানের সামনে ফাঁকা গুলি, সিকিউরিটি গার্ডকে হুমকি

টঙ্গীতে চায়ের দোকানের সামনে ফাঁকা গুলি, সিকিউরিটি গার্ডকে হুমকি

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় এক সিকিউরিটি গার্ডকে অস্ত্র ঠেকিয়ে হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে সাতাইশ রাজনগর শাহজালাল রোড সংলগ্ন তুশুকা ফ্যাক্টরির পাশের আশরাফুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, “মায়ের দোয়া এস্টেট”-এর সিকিউরিটি গার্ড মো. নান্টু গাজী (পিতা: মৃত শাজাহান গাজী, মাতা: ফাতেমা বেগম, গ্রাম: সাতাইশ বাগানবাড়ী, রাজনগর, টঙ্গী পশ্চিম থানা, গাজীপুর) চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় মাস্ক পরা দুইজন অজ্ঞাত ব্যক্তি এসে “মায়ের দোয়া এস্টেট”-এর মালিক কামরুল ইসলামের অবস্থান জানতে চান।

টঙ্গীতে চায়ের দোকানের সামনে ফাঁকা গুলি, সিকিউরিটি গার্ডকে হুমকি

টঙ্গীতে চায়ের দোকানের সামনে ফাঁকা গুলি, সিকিউরিটি গার্ডকে হুমকি

সিকিউরিটি গার্ড নান্টু গাজী তার অবস্থান বা মোবাইল নম্বর দিতে অস্বীকৃতি জানালে কিছুক্ষণ পর আরও দুইজন মাস্কধারী দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একজন নান্টু গাজীর মাথায় পিস্তল বা রিভলভার ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়।

এক পর্যায়ে কোনো তথ্য না পেয়ে দুর্বৃত্তরা পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় প্রকল্পের ভেতরে থাকা অন্যান্য গার্ড ও লোকজন ‘ধর ধর’ বলে চিৎকার করে ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যায়।

পরে তারা শাহজালাল রোড সংলগ্ন স্পিরিট গার্মেন্টসের প্রধান ফটকের বিপরীত পাশে রাখা হায়েস/নোহা ব্র্যান্ডের একটি মাইক্রোবাসে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রাথমিক অনুসন্ধানে প্রত্যক্ষদর্শী ও প্রকল্পের মালিক কামরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘটনায় তিনি কাউকে সন্দেহ করছেন না।

এদিকে ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্নকর্তা আরিফুল ইসলাম জানান, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status