ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
পিরোজপুরে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত
জিয়াউল হক পিরোজপুর
প্রকাশ: Sunday, 8 March, 2026, 11:29 AM

পিরোজপুরে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত

পিরোজপুরে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত

পিরোজপুরে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে পুরাতন জর্জ কোর্ট ভবনের দ্বিতীয় তলায়  মহিলা পরিষদ কার্যালায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সভানেত্রী খালেদা আক্তার হেনা। প্রধান অতিথি হিসেবে ছিলেন, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক, মাইনুল হাসান মুন্না এবং সহসভানেত্রী খায়জুরান ধিরোজ, মহিলা পরিষদের সেক্রেটারি, মিনারা বেগমসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

এসময় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status