ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
রাঙ্গাবালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন: পুড়ে ছাই দুটি বসতঘর ‎
মোঃ বাচ্চু,রাঙ্গাবালী
প্রকাশ: Monday, 2 March, 2026, 7:07 PM

রাঙ্গাবালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন: পুড়ে ছাই দুটি বসতঘর ‎

রাঙ্গাবালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন: পুড়ে ছাই দুটি বসতঘর ‎

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সামুদাফৎ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সামুদাফৎ গ্রামের বাসিন্দা হাসেম হাওলাদারের মেয়ে আলেয়া বেগমের ঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরে থাকা তার ভাই আলি আশরাফের বসতঘরেও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে দুটি ঘরই পুড়ে ছাই হয়ে যায়।

‎ক্ষতিগ্রস্ত আলেয়া বেগম জানান, প্রতিদিনের মতো তিনি সকালে ছাগলকে ঘাস খাওয়াতে বাড়ির বাইরে যান এবং পাশের ডালক্ষেতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় বাড়িতে সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন, আগুনে ঘরের সবকিছু পুড়ে গেছে। তার ভাষ্য, “সব মিলিয়ে আমাদের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।”

‎অপর ক্ষতিগ্রস্ত আশরাফুল ইসলাম জানান, তিনি ঘর তালাবদ্ধ করে দোকানে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ছেলে এসে আগুন লাগার খবর দিলে দ্রুত বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন, চারদিকে লোকজনের ভিড় আর পুড়ে যাওয়া ঘরের ধ্বংসস্তূপ। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”

এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি নিশ্চিতভাবে বলতে ফায়ার সার্ভিসের তদন্ত প্রয়োজন।

‎তিনি আরও দুঃখ প্রকাশ করে জানান, রাঙ্গাবালীতে নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত মতামত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষই দিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status