ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় গরু জব্দ
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 2 March, 2026, 7:05 PM

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে  চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার বিকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এমন তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সুন্দরপুর এবং চরবাগডাংগা ইউনিয়নে সোমবার (২ মার্চ ) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর থেকে আরও ২টি গরু মোট ১০টি গরু জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা। গরুগুলি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে প্রায় ৭৫ লক্ষ টাকার ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করেছিল ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status