ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
দেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2026, 3:55 PM

দেশের বাজারে  যাত্রা শুরু করল উইয়োফ্লাই

দেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই

দেশের শীর্ষ আইসিটি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এলো স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই। আধুনিক ডিজাইন ও কার্যকর পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি বিভিন্ন প্রযুক্তিপণ্য নিয়ে ব্র্যান্ডটি যাত্রা শুরু করেছে।

উইয়োফ্লাইয়ের পণ্য তালিকায় রয়েছে স্টাইলিশ স্মার্টওয়াচ, প্রিমিয়াম সাউন্ডের ব্লুটুথ স্পিকার, দীর্ঘস্থায়ী ওয়্যারলেস হেডফোন এবং আরামদায়ক ফিটের ওয়্যারলেস ইয়ারবাডস। নান্দনিকতা ও ব্যবহারিক সুবিধার সমন্বয়ে এসব পণ্য প্রযুক্তিপ্রেমীদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

প্রতিষ্ঠানটির মতে, স্মার্ট লাইফস্টাইল ডিভাইসের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে উইয়োফ্লাই দেশের বাজারে নতুন গতি যোগ করবে। পণ্যসমূহ এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র অফিসিয়াল ওয়েবসাইট, সব শাখা ও অনুমোদিত ডিলার হাউজে পাওয়া যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status